ডেটা মুছে ফেলার নির্দেশনা
সর্বশেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬
দোকানের মালিক
- Dashboard → Facebook পেজ → Disconnect চাপলে পেজের token সাথে সাথে মুছে যায়।
- পুরো অ্যাকাউন্ট ও সব তথ্য মুছতে আমাদের সাপোর্টে অ্যাকাউন্টের ইমেইল থেকে অনুরোধ পাঠান। ৩০ দিনের মধ্যে সব মুছে দেওয়া হবে।
যে দোকানের পেজে মেসেজ দিয়েছেন (কাস্টমার)
- যে পেজে কথা বলেছেন, সেই পেজকে Messenger-এ লিখুন "আমার তথ্য মুছে দিন", অথবা
- আমাদের সাপোর্টে পেজের নাম আর আপনার Facebook নাম লিখে অনুরোধ পাঠান।
আমরা আপনার মেসেজ, নাম, ফোন নম্বর আর ঠিকানা ৩০ দিনের মধ্যে মুছে দেবো এবং নিশ্চিত করে জানাব।
Facebook থেকে অ্যাপ সরানো
Facebook → Settings → Business Integrations থেকে ReplyKori সরিয়ে দিলে আমরা আর আপনার পেজের তথ্য পাব না।