ReplyKori

প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬

ReplyKori (CPA Master-এর একটি সার্ভিস, "আমরা") অনলাইন দোকানগুলোকে ("দোকান") তাদের Facebook পেজের Messenger-এ স্বয়ংক্রিয়ভাবে কাস্টমারের উত্তর দিতে সাহায্য করে। এই পলিসিতে বলা আছে আমরা কোন তথ্য নিই, কেন নিই এবং কীভাবে সুরক্ষিত রাখি।

আমরা যে তথ্য রাখি

  • দোকানের মালিক: নাম, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্টেড), দোকানের তথ্য, প্রোডাক্ট লিস্ট আর পেমেন্টের তথ্য (Transaction ID)।
  • Facebook পেজ: পেজের নাম, ID আর Meta-র দেওয়া Page access token — শুধু মেসেজ পড়া ও উত্তর দেওয়ার জন্য।
  • পেজের কাস্টমার: Messenger বা Instagram-এ পাঠানো মেসেজ, ছবি বা ভয়েস, পোস্টের কমেন্ট, Facebook নাম, আর অর্ডার করলে নাম, ফোন নম্বর ও ঠিকানা।
  • দোকানের ওয়েবসাইট: দোকান চাইলে তাদের ওয়েবসাইটের প্রোডাক্ট ফিড লিংক — শুধু প্রোডাক্টের নাম, দাম, স্টক আর ছবি পড়ার জন্য।
  • কুরিয়ার: দোকান Steadfast যুক্ত করলে তাদের API key (শুধু আমাদের সার্ভার পড়তে পারে)।

তথ্য কেন ব্যবহার করি

  • কাস্টমারের প্রশ্নের উত্তর দিতে আর অর্ডার নিতে।
  • দোকানের মালিককে Inbox, অর্ডার আর রিপোর্ট দেখাতে।
  • অর্ডারের অবস্থা (কনফার্ম, পাঠানো, ডেলিভারি) কাস্টমারকে Messenger-এ জানাতে — দোকান এটা বন্ধ রাখতে পারে।
  • দোকানের সাপ্তাহিক রিপোর্ট বানাতে: AI ঐ দোকানের চ্যাটগুলো পড়ে জানায় কোথায় বিক্রি হাতছাড়া হচ্ছে। এই রিপোর্ট শুধু ঐ দোকানই দেখে।
  • সার্ভিস চালু রাখতে, সমস্যা খুঁজতে আর অপব্যবহার ঠেকাতে।

আমরা কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।

যাদের সাথে তথ্য যায়

  • Meta (Facebook): মেসেজ পাঠানো ও গ্রহণের জন্য।
  • Google (Gemini AI): উত্তর তৈরির জন্য মেসেজের লেখা, ছবি বা ভয়েস পাঠানো হয়।
  • Supabase: ডেটাবেস ও ফাইল রাখার জন্য।
  • Telegram: দোকানের মালিক চালু করলে অর্ডারের alert পাঠাতে।
  • Steadfast Courier: দোকান পার্সেল বুক করলে কাস্টমারের নাম, ফোন, ঠিকানা আর টাকার পরিমাণ; আর ভুয়া অর্ডার যাচাইয়ে কাস্টমারের ফোন নম্বর।
  • Vercel: ওয়েবসাইট আর সার্ভার চালানোর জন্য।

নিরাপত্তা

প্রতিটা দোকানের তথ্য আলাদা রাখা হয় — একটা দোকান অন্য দোকানের তথ্য দেখতে পারে না। Page token শুধু আমাদের সার্ভার পড়তে পারে। সব সংযোগ HTTPS-এ এনক্রিপ্টেড।

তথ্য কতদিন রাখি

দোকানের অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। দোকান অ্যাকাউন্ট বা কোনো কাস্টমারের তথ্য মুছতে চাইলে আমরা ৩০ দিনের মধ্যে মুছে দিই।

তথ্য মুছে ফেলা

কীভাবে তথ্য মুছে ফেলার অনুরোধ করবেন তা এই পাতায় আছে।

যোগাযোগ

CPA Master, Madhabdi Bazar, Ward No. 05, Mohishashura Union Parishad, Narsingdi Sadar, Narsingdi, Bangladesh