শর্তাবলী
সর্বশেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬
ReplyKori পরিচালনা করে CPA Master (Madhabdi Bazar, Ward No. 05, Mohishashura Union Parishad, Narsingdi Sadar, Narsingdi, Bangladesh)। ReplyKori ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
সার্ভিস
আমরা একটা AI chatbot দিই যেটা আপনার Facebook পেজে কাস্টমারের মেসেজের উত্তর দেয় আর অর্ডার সংগ্রহ করে। AI কখনো কখনো ভুল করতে পারে — অর্ডার ডেলিভারির আগে কাস্টমারের সাথে যাচাই করে নেওয়ার দায়িত্ব আপনার।
আপনার দায়িত্ব
- প্রোডাক্টের দাম, স্টক আর দোকানের তথ্য সঠিক রাখা।
- আইনসম্মত পণ্য বিক্রি করা এবং Meta-র নীতিমালা মেনে চলা।
- আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড গোপন রাখা।
- Bot সেটিং-এ যে ছাড় বা ফ্রি ডেলিভারি চালু রাখবেন, bot সেই সীমার মধ্যে কাস্টমারকে অফার দিতে পারে — সেই অফার রাখার দায়িত্ব আপনার।
- ওয়েবসাইট যুক্ত করলে সেখানকার দাম আর স্টক সঠিক রাখা।
পেমেন্ট
- নতুন অ্যাকাউন্টে 7 দিন ফ্রি ট্রায়াল।
- প্যাকেজের টাকা অগ্রিম দিতে হয়। পেমেন্ট যাচাইয়ের পর প্যাকেজ চালু হয়।
- মেয়াদ শেষে রিনিউ না করলে bot উত্তর দেওয়া বন্ধ করে দেয়; আপনার তথ্য থেকে যায়।
- প্যাকেজের মাসিক AI reply সীমা শেষ হলে সেই মাসে bot আর উত্তর দেয় না।
- প্যাকেজ বদলালে নতুন প্যাকেজের সুবিধা পরের পেমেন্ট থেকে চালু হয়। ছোট প্যাকেজে নামলে বড় প্যাকেজের সেটিং মুছে যায় না, শুধু বন্ধ থাকে।
রিফান্ড
- কেনার আগে 7 দিন ফ্রি চালিয়ে দেখে নিন — তাই একবার চালু হওয়া প্যাকেজের টাকা সাধারণত ফেরত দেওয়া হয় না।
- আমাদের কারণে সার্ভিস চালু করা না গেলে, বা ভুল করে দুইবার টাকা পাঠালে, পুরো টাকা ফেরত দেওয়া হবে।
- রিফান্ডের অনুরোধ পেমেন্টের ৭ দিনের মধ্যে সাপোর্টে জানাতে হবে।
নিষিদ্ধ ব্যবহার
স্প্যাম, প্রতারণা, অবৈধ পণ্য বা Meta-র নীতিবিরোধী কাজে ব্যবহার করলে আমরা আগাম নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
দায়
Facebook, AI সেবা বা ইন্টারনেটের সমস্যায় সার্ভিস সাময়িক বন্ধ থাকতে পারে। এ কারণে হওয়া ব্যবসায়িক ক্ষতির দায় আমরা নিই না।
অ্যাকাউন্ট বন্ধ করা
যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। চাইলে আপনার সব তথ্য মুছে দেওয়া হবে — ডেটা মুছে ফেলার নির্দেশনা দেখুন।
যোগাযোগ
CPA Master, Madhabdi Bazar, Ward No. 05, Mohishashura Union Parishad, Narsingdi Sadar, Narsingdi, Bangladesh
পরিবর্তন
এই শর্তাবলী সময়ে সময়ে বদলাতে পারে। বড় পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো।